“বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণবর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতায় এই মহান বানী দুটি প্রতিটি মানুষের কাছেই অনুপ্রেরণার উৎস। শুধু তাই নয়, পুরুষদের কাছে স্পৃহা বা উদ্দীপনা বাড়ায় সেও কিন্তু নারী। হতে পারে সে কখনো তার মা, তার বোন, ভালো কোন বন্ধু। পৃথিবী সৃষ্টির আদিকাল থেকেই নারী-পুরুষ একে অপরের পরিপূরক হিসেবে জীবন অতিবাহিত করছেন। এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও নারী ক্ষমতায়ন আগের চেয়ে বাড়ানো হয়েছে। সমাজের সকল কাজে নারীর ৩০% অংশীদারিত্বের গুরুত্ব দেয়া হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্তের ব্যাপারে তৃণমূলের মনোনয়ন প্রস্তাবেও রাখা হয়েছে ২জন নারীকে। তারা দু’জনেই আওয়ামীলীগের ত্যাগী পরিবারের সদস্য, দায়িত্ব পালন করছেন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। তারা হলেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য, শুক্তাগড় ইউনিয়নেরই মেয়ে এবং গৃহবধু বিউটি সিকদার ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী ওবায়েদুর রহমানের স্ত্রী কাজী জেসমিন। কাজী জেসমিন বর্তমানেও সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল দেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এ ঘোষণার পর থেকে ঝালকাঠির রাজাপুর উপজেলার সকল ইউনিয়নে নির্বাচনের হাওয়া জোরে সোরে বইতে শুরু করেছে। চলছে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ে চুল ছেড়া বিশ্লেষণ। তৃণমুলে যাদের সমর্থন বেশি এবং ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের বিষয়টি বিবেচনায় রেখে এলাকার জনগণ ও সেই লক্ষে একজন সৎ, নির্ভিক সমাজ সেবক, তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজছে। আর সেই সুযোগে জনসম্পৃক্ততায় এগিয়ে চলছেন উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিউটি সিকদার। তিনি সব শ্রেণির ভোটারদের কাছে একমাত্র পছন্দের প্রার্থী। মহামারী করোনা কালীন সময়ে দলীয় নেতা কর্মীদের পাশে থেকে তাঁদের নিয়ে অসহায় জনগণের পাশে দাড়িয়েছেন। তাই বিউটি সিকদারের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি সমাজের কাছে সমাদৃত ব্যক্তিতে পরিণত হয়েছেন।। চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী বিউটি সিকদার বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি শতভাগ আশাবাদী, কেননা আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার পিতা ও আমার শশুর উভয়েই আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলো। আমি এক সময়ে ছাত্রলীগ করেছি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শ্রীমন্তকাঠী এমএল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বারের মত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।
বিউটি সিকদার রাজনীতির পাশাপাশি এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজ সেবিকা বিউটি নামেই এখন তার পরিচিতি। এ দিকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা ও সাধারণ জনগণ এবং দলীয় নেতা কর্মীরা ইউপি নির্বাচনে নতুন মুখ বিউটি সিকদারকে ইউনিয়নবাসীর ভবিষ্যৎ কান্ডারি হিসেবে দেখতে চায়। একজন কর্মী বান্ধব নেত্রী হিসেবে তার পাশে থেকে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিউটি সিকদারকে সমর্থন দিয়েই যাচ্ছে।
অপরদিকে ঝালকাঠির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আলোচনার ভিত্তিতে সদয় সম্মতিক্রমে চেয়ারম্যান প্রার্থীদের নাম তৃণমূলের দাবির প্রেক্ষিতে কেন্দ্রে সুপারিশ করে প্রেরণ করা হয়েছে। এতে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর. ইউনিয়নে মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, নবগ্রাম ইউনিয়নে মুজিবুল হক আকন্দ, বিনয়কাঠী ইউনিয়নে ঃ- মঈন উদ্দিন পলাশ
কৃর্তিপাশা ইউনিয়নে আঃ শুক্কুর মোল্লা, বাসন্ডা ইউনিয়নে মোবারেক হোসেন মল্লিক, গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে মোঃ আবুল কালাম মাসুম খান, শেখের হাট ইউনিয়নে নুরুল আমিন খান সুরুজ, কেওড়া ইউনিয়নে আবু সাঈদ খান, নথুল্লাবাদ ইউনিয়নে নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদার। নলছিটির প্রার্থীরা হলেন ভৈরবপাশা ইউনিয়নে একেএম আবদুল হক হাওলাদার, মগর ইউনিয়নে মোহম্মদ এনামুল হক শাহিন, কুলকাঠি ইউনিয়নে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউনিয়নে শাহজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে আবদুল গফ্ফার খান, কুশাঙ্গল ইউনিয়নে আলমগীর হোসেন শিকদার, নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম, সিদ্ধকাঠী ইউনিয়নে কাজী জেসমিন, দপদপিয়া ইউনিয়নে সোহরাব হোসেন বাবুল মৃধা ও মোল্লারহাট ইউনিয়নে এ্যাডভোকেট মোহম্মদ মাহবুবুর রহমান সেন্টু। রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে মাইনুল হায়দার নিপু, শুক্তাগড় ইউনিয়নে বিউটি সিকদার,
রাজাপুর সদর ইউনিয়নে নজরুল ইসলাম স্বপন তালুকদার, গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ খান, বড়ইয়া ইউনিয়নে সাহাবুদ্দিন সুরুমিয়া এবং মঠবাড়ি ইউনিয়নে জালাল আহম্মেদ’র নাম প্রস্তাব করে পাঠানো হয়েছে দলীয় সূত্র জানায়। ইতিমধ্যে নামের সুপারিশ প্রাপ্ত ব্যক্তি ছাড়াও অনেকে নির্বাচনী ফরম ক্রয় করেছেন অনেকেই। তৃণমূলের তরুণ ভোটারদের দাবী, সদালাপি, হাস্যোজ্বল, দক্ষ একজন লোক হলেই তাকে সর্বাত্মক সমর্থন দিয়ে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















