মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২মার্চ) আলা উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
সালা উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা চৌধুরী রানী ফাউন্ডেশনের সদস্য ও ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি একেএম শাহেদ রেজা শিমুল।
পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র শীল,
আনন্দপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন মজুমদার শরীপ মজুমদার ও
ফেনী জেলা পরিষদ সদস্য ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টো, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন। ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবনসহ প্রমুখ।
টুর্ণামেন্টে মোট ৫২ টি দল অংশ নিয়েছে।উদ্বোধনী ম্যাচে কমিশনার জয়নাল আবেদীন স্মৃতি সংসদ, দক্ষিণ শ্রীপুর ব্রাদার্স ক্লাব এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা চৌধুরী রানী ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















