টাঙ্গাইলের গোপালপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত বৃদ্ধ (৭০) অবশেষে মারা গেছেন।
শুক্রবার (১২ মার্চ ) দুপুরে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বয়বৃদ্ধ অজ্ঞাত ওই ব্যক্তির কোনভাবেই প্রেসার কমছিল না। শুক্রবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গোপালপুর থানা পুলিশের কাছে মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, দুপুরের দিকে তিনি হাসপাতালে মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছিল। তারপরও তার পরিচয় পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ময়নাতদন্তের শেষে মৃতের মরদেহ আঞ্জুমান মফিদুলে দাফন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















