০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

লুইস-হোপের ব্যাটিং তান্ডবে উড়ে গেল শ্রীলঙ্কা

  • খেলা ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • 77

ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়রা।

ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে গুনথালিকা সর্বোচ্চ ৯৬ রান করেন। এছাড়া চান্দিমাল ৭১ এবং হাসারাঙ্গা ৪৭ রান করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৯২ রান তুলে খেলা নিজেদের করে নেয় ক্যারিবিয় দুই তারকা এভিন লুইস এবং সাই হোপ। লুইস ১০৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

লুইসের পরপরই আউট হন ৮৪ রান করা সাই হোপ। এরপর ড্যারেন ব্রাভো ১০, পোলার্ড ১৫, ফ্যাবিয়ান অ্যালেন ১৫ রান করে আউট হলেও খুব একটা সমস্যা হয়নি ক্যারিবিয়দের। নিকোলাস পুরানের অপরাজিত ৩৫ ও হোল্ডারের ২ রানে ভর করে ২ বল বাকি থাকতেই জয় পায় তারা।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

লুইস-হোপের ব্যাটিং তান্ডবে উড়ে গেল শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১