১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সড়কে ঝরলো ২ তাজা প্রাণ, আহত ৫

সতীর্থদের সঙ্গে হানিফ ও পার্থ (মাঝের দুজন)

সড়কে ঝরলো সংগীতের দুই তাজা প্রাণ হানিফ আহমেদ ও পার্থ গুহ। দু’জনেই দেশের অন্যতম পারকাশন ও প্যাড বাদক।

তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হানিফের বড় ভাই মানিক ও সংগীতশল্পী ইমরান।

তারা জানান, শনিবার ভোর ৫টার দিকে নির্ধারিত স্টেজ শোতে অংশ নিতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরসরাই এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি ট্রাক তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি ছিটকে পড়ে। মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা হানিফ আহমেদ, পার্থ গুহ, বিউটি খানসহ অন্যরা।

ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। গুরুতর আহত অবস্থায় অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা হানিফ আহমেদকেও মৃত ঘোষণা করে। এছাড়া গাড়িতে থাকা কণ্ঠশিল্পী বিউটি খান, মিউজিশিয়ান নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদ মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে বিউটি খানের অবস্থা বেশ জটিল বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

জানা গেছে, শুক্রবার রাতে চাঁদপুরে একটি স্টেজ শো শেষ করে রাত ৩টার দিকে মেঘনা ব্রিজের কাছ থেকে বিদায় নেন হানিফ আহমেদ। যুক্ত হন ঢাকা থেকে আগত পার্থ গুহসহ অন্য শিল্পী-মিউজিশিয়ানদের নিয়ে অপেক্ষমান আরেকটি মাইক্রোবাসের সঙ্গে। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সড়কে ঝরলো ২ তাজা প্রাণ, আহত ৫

প্রকাশিত : ০৬:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১