১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এক সা‌থে পালন এটা বাঙ্গালীর সৌভাগ্য

বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, “বাংলাদেশ এমন একটি সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পেয়ে‌ছে, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে জাতি। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ- এটা প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃ‌ত্বের কার‌নেই সম্ভব হ‌য়ে‌ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এক সা‌থে পালন কর‌তে পার‌ছি, এটা বাঙ্গালীর সৌভাগ্য।”
শ‌নিবার (১৩ মার্চ) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌নের ব‌র্ধিত সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে শুরু করে বঙ্গবন্ধু নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এদেশের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। তার মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বিশ্ববাসীর কাছে ছিল একটি বিস্ময়। দলের দায়িত্ব কাঁধে নিয়ে রাজনীতির কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করেন বঙ্গবন্ধু। দল চালানোর মতো যথেষ্ট টাকা না থাকলেও তা নিয়ে বিচলিত হননি কখনো। বরং দলের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসাকে বেশি মূল্য দিয়েছেন।”
‌তি‌নি ব‌লেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই এক উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি নেতা তো ছিলেনই তার চাইতেও বেশি ছিলেন কোটি মানুষের মনের কাছাকাছি এক প্রাণের মানুষ, আপন মানুষ৷ সেই মহান বিশাল মানুষের জন্ম শতবার্ষিকী উদযাপন নিয়ে মানুষের প্রত্যাশাও কম নয়৷ পৃথিবীর বিভিন্ন দেশেই নানা ভাবে তাদের জাতির মহান নেতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়৷ এই উদযাপনের অন্যতম লক্ষ্য থাকে কৃতি মানুষটির জীবনাদর্শ জনমানে ছড়িয়ে দেওয়া৷ নতুন প্রজন্মকে তার গুণে গুণান্বিত হতে উদ্বুদ্ধ করা৷ ‌তেম‌নি ভা‌বে বাংলা‌দে‌শের সকল মানু‌ষের উ‌চিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী পালন করা।”
মন্ত্রী ব‌লেন, “জাতির জনকের পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হা‌সিনা বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ইতোমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।”
রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তিত্বে ও উপ‌জেলা আওয়ামীলীগের সা‌বেক সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলা‌মের সঞ্চালনায় সভায় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামীলীগের সা‌বেক সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল অ‌াহ‌মেদ আলমাছ, ভুলতা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান সালাউ‌দ্দিন ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার, সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, উপ‌জেলা ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপ‌জেলা যুবম‌হিলালী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার, সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, মুড়াপাড়া সরকারী ক‌লেজ ছাত্র সংস‌দের ভি‌পি সাইফুল ইসলাম তু‌হিন, মুড়াপাড়া সরকারী ক‌লেজ ছাত্র সংস‌দের জিএস সা‌দিকুল ইসলাম স‌জিবসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ম‌হিলালীগ, যুবম‌হিলালীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এক সা‌থে পালন এটা বাঙ্গালীর সৌভাগ্য

প্রকাশিত : ০৭:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১