১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ভারতীয় প্রধানমন্ত্রী সফর সফল করতে প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ২৭ মার্চ, ২০২১ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষে এক করণীয় শীর্ষক ‘অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ মার্চ যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভায় সভার প্রধান অতিথি ছিলেন মো: শহীদ উল্লাহ খন্দকার , সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়।
প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, জেলা প্রশাসক, সাতক্ষীরা, এস এম মোস্তফা কামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগরসহ সংশ্লিষ্ট জনেরা সভায় উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব মন্দির প্রাঙ্গণ, নির্মানাধীন হেলিপ্যাড ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনপূর্বক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং এ বিষয়ে সভায় পর্যালোচনা করেন।
সচিব এসিন্টেন্ট হাইকমিশনার, ইন্ডিয়া, মি. রায়না এর সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপে মি. রায়না সন্তোষ প্রকাশ করেন।
সচিব উল্লেখ করেন, প্রোগ্রামটি সফল করতে এবং বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সবোর্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সাতক্ষীরায় ভারতীয় প্রধানমন্ত্রী সফর সফল করতে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত : ০৯:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১