০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

জোড়া গোলে ইতিহাস গড়লেন বেনজামা

  • খেলা ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • 54

স্প্যানিশ লা লিগায় গতরাতে এলচের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমে পিছিয়ে পরেও বেনজামার জোড়া গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।

এই জয়ের ম্যাচে জোড়া গোল করে স্প্যানিশ লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। স্পর্শ করেছেন সাবেক বার্সা তারকা ডেভিড ভিয়ার রেকর্ড।

সাবেক বার্সা তারকা ডেভিড ভিয়া লা লিগায় ১৮৪ গোল করেছিলেন। গতরাতে জোড়া গোলের মাধ্যমে বেনজামাও ১৮৪ গোল পূর্ণ করেছেন।

চলতি লা লিগায় বেনজামা সব মিলিয়ে ১৫টি গোল করেছেন। তার সামনে আছে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। মেসি ১৯টি এবং সুয়ারেজ ১৮টি গোল করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

জোড়া গোলে ইতিহাস গড়লেন বেনজামা

প্রকাশিত : ০৯:১৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১