০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লামায় ফসলের ক্ষেতে বন্য হাতির তান্ডব

বান্দরবানের লামায় গভীর রাতে ৩টি বন্য হাতির আক্রমণে এক বর্গাচাষীর ফসলের ক্ষেতের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত নিঃস্ব কৃষক নিরুপায় হয়ে ক্ষতিপূরণের দাবী করেছেন।
ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ আলী আজম (৩) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাপিতার ঝিরি এলাকার মোঃ এজার হোসেনের ছেলে। শনিবার (১৩ মার্চ) রাত ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানান ওই ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন মামুন।
কৃষক জানান, সে একজন বর্গাচাষী। গত শনিবার (১৩ মার্চ) রাত ১টা ৩০ মিনিট থেকে গভীর রাত পর্যন্ত ৩টি বন্য হাতি তার নাপিতার ঝিরিস্থ বর্গা ক্ষেতে ৪০ শতক (১ কানি) ধানের ক্ষেত তান্ডব চালিয়ে নষ্ট করে ফেলে। এতে করে তার ৩৫ হাজার টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে লামা থানায় জিডি করে লামা বন বিভাগের মাধ্যমে সরকারি ভাবে ক্ষতিপূরণ পেতে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লামায় ফসলের ক্ষেতে বন্য হাতির তান্ডব

প্রকাশিত : ০৯:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১