০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ র‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ র‌্যালি করেছে জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। র‌্যালিতে যুবলীগ, ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ র‌্যালি

প্রকাশিত : ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১