০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

স্ত্রীর চোখ তুলে ফেলতে চেয়েছিল যৌতুক লোভী স্বামী!

মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানায় একজন লোভী স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য সাদিয়া (২১) নামের এক গৃহবধূর চোখ তুলে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে এই ঘটনা ঘটলেও সোমবার সকালে ভুক্তভোগীর পরিবার এ নির্যাতনের তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় ওই ভুক্তভোগীর পরিবার কালকিনি উপজেলার ডাসার থানায় একটি মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের কৃষক বারেক চৌকিদারের মেয়ে সাদিয়া বেগমের সঙ্গে একই থানার বালিগ্রাম ইউনিয়নের ঘুঙ্গিয়াকুল গ্রামের কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লার এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী নাসির মোল্লা স্ত্রী সাদিয়া বেগমকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে। কিন্তু সাদিয়ার পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়। আর এই কারণে যৌতুক লোভী স্বামী নাসির মোল্লা ক্ষিপ্ত হয়ে গত শনিবার দুপুরে পরিবারের লোকজন নিয়ে সাদিয়ার দু’চোখ তুলে ফেলার চেষ্ট ও মানসিকভাবে নির্যাতন করে। পরে ডাসার থানা পুলিশের সহযোগীতায় নির্যাতিতার পরিবার গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে সাদিয়াকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় নির্যাতিত সাদিয়ার মা পারভীন বেগম বাদী হয়ে মেয়ের স্বামী নাসির মোল্লাসহ ৮ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে, ঘটনার পর থেকে সাদিয়ার স্বামী ও শশুর বাড়ির লোকজন পালাতক রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হাটহাজারীতে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে স্বস্তি নিম্নআয়ের পরিবারে

স্ত্রীর চোখ তুলে ফেলতে চেয়েছিল যৌতুক লোভী স্বামী!

প্রকাশিত : ০৭:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১