মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বদলিজনিত কারনে মাদারীপুর জেলা থেকে খুলনা জেলার দায়িত্ব গ্রহন করবে।
মাদারীপুর জেলা পুলিশসহ জেলার বিভিন্ন থানা থেকে ফুলেল শুভেচছা ও সংর্বধনা প্রদান করা হয়েছে ইতিমধ্যে।
এর ধারাবাহিকতায় রাজৈর থানার পক্ষ থেকে ও সংর্বধনা প্রদান করা হয়েছে (১৬ মার্চ) মঙ্গলবার দুপুরে। এ উপলক্ষে রাজৈর থানার সম্মেলন কক্ষে আলোচনা সভায় রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদিকের সভাপতিত্বে ও শিবচর সার্কেলের সিনিয়র এএসপি আবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেম মিয়া, সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ, বিশিষ্ট শিল্পপতি শাহীন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লা, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এস,আই কাওছার, এ,এস আই,কাশেম, কনস্টেবল কাছেদ প্রমূখ।এ সময় আরো উপস্থিত ছিলেন রাজৈর প্রেসক্লাবের সভাপতি খন্দকার মতিন , রাজৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক টুটুল বিশ্বাস,সাংবাদিক বিনয় জোয়ারদার, সাংবাদিক সজীব, সাংবাদিক সোহেল,এস এম জাকির হোসেন ডাবলু, সাংবাদিক সুজন হোসেন রিফাত স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মানগন্য ব্যক্তিবর্গ প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















