স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ভাবে পথ চলছে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়নস লিগে সেই পথ চলা তাদের থেমে গেছে দ্বিতীয় রাউন্ডেই। ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে হেরে বিদায় নিয়েছে তারা।
প্রথম লেগে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগেও হেরেছে ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরে বিদায় হয়েছে তাদের।
এই ম্যাচের ৩৪ মিনিটে হাকিম জিয়েখ গোল করে এগিয়ে দেন চেলসিকে। নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এমারসন গোল করে চেলসির জয় নিশ্চিত করেন।

























