১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বৈশাখ ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা

বছরের একটি দিন ঘিরে প্রায় সারা বছরই দৃষ্টি থাকে মৃৎশিল্পীদের। তা হলো-পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। খেলনা ও মাটির তৈজসপত্র তৈরিতে যথারীতি এ ব্যস্ততা চলছে এ বছরও।

বৈশাখী মেলার বাকি মাত্র চার সপ্তাহ। লোকজ ঐতিহ্যের ধারা অনুযায়ী দিন যত কাছাকাছি মৃৎশিল্পীদের ব্যস্ততা যেন ততই বাড়ছে। নানা চ্যালেঞ্জের মধ্যেও বংশ পরম্পরায় জীবিকা নির্বাহে কুমার শিল্প ধরে রেখেছেন এই পরিবারগুলো। মেলায় এসব সামগ্রীর পসরা বসানোর লক্ষ্য নিয়ে মুন্সিগঞ্জের

টঙ্গীবাড়ির আব্দুল্লাপুরের ভীষণ ব্যস্ত তারা। কোভিড ঘিরে এক বিশেষ চ্যালেঞ্জ সময় পার করছে কুমার সম্প্রদায়। আর পরিবেশের শত্রু প্লাস্টিকের দাপটে পরিবেশবান্ধব মৃৎশিল্প এখন অস্তিত্ব সংকটে।

ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য মাটির জিনিপত্র ব্যবহার বাড়াতে স্থানীয়দের মতো সারাদেশের মানুষকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছে টঙ্গীবাড়ি আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।

হাতে তৈরি ও রং করে আগুনে পোড়ানোসহ ক্রেতা পর্যন্ত পৌঁছাতে খরচ পড়ে অনেক। কিন্তু বিক্রি করতে হয় কম দামে। এতে খরচের টাকা ওঠানোই দায় বলে দাবি শিল্পীদের।

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

বৈশাখ ঘিরে মৃৎশিল্পীদের ব্যস্ততা

প্রকাশিত : ১০:১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১