০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম

নিউজিল্যান্ডের মাটিতে মাঠে বল গড়ানোর আগেই বাংলাদেশ দলে এলো নেতিবাচক খবর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।

আজ বৃহস্পতিবার ডানেডিন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানান, নিউজিল্যান্ডে যাওয়ার আগেই এই সিদ্ধান্তের কথা তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

তামিম বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে দলের জন্য শুভ কামনা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না, ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই প্রধান কোচ ও নির্বাচকদের আমি এই কথা জানিয়েছি। ওয়ানডে খেলে দেশে ফিরে যাব। তবে দল অবশ্যই টি-টোয়েন্টি সিরিজেও ভালো করবে বলে আমি আশাবাদী।’

উল্লেখ্য, তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব আল হাসান। এবার তামিম সরে যাওয়ায় দেশের দুই সেরা ব্যাটসম্যানকে ছাড়াই টি-টোয়েন্টি খেলতে হবে টাইগারদের। আগামী ২০ মার্চ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ থেকে শুরু হবে সমানসংখ্যা ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম

প্রকাশিত : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১