০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফুলে ফুলে ভরে গেছে বঙ্গবন্ধুর ম্যুরাল

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে গেছে রংপুরে বঙ্গবন্ধু ম্যুরাল।
বুধবার সকাল সাড়ে আটটা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূক্রা, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। সকাল ১১টায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা, রংপুুুর প্রেসক্লাব, জাতীয় শ্রমিকলীগ রংপুর মহানগর শাখা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রংপুর মহানগর, রংপুর রিপোর্টার্স ইউনিটি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সড়ক ও জনপদ বিভাগ, জাতীয় মহিলা সংস্থা, ওয়াকার্স পার্টি রংপুর জেলা শাখা, জাসদ মহানগর শাখসহ বিভিন্ন সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সকল সরকারি, আধা-সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ছোট বড় সব বয়সী মানুষজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধুর ম্যুরাল ও পাবলিক লাইব্রেরী মাঠ। জাতির জনককে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সর্বস্তরের মানুষজন। এর আগে দিবসের প্রথম প্রহর রাতে নগরীর বিভিন্ন স্থানে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। দুপুরে নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করেন রংপুর জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন। রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুজিব শতবর্ষের ব্যাচ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানান আয়োজনের মধ্যদিয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করছে। এছাড়াও মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অপরদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ রংপুুুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

ফুলে ফুলে ভরে গেছে বঙ্গবন্ধুর ম্যুরাল

প্রকাশিত : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১