০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেত্রীকে আপত্তিকর মন্তব্য করায় পদ হারালেন অলিম্পিক কর্মকর্তা

টোকিও অলিম্পিকের কর্মকর্তারা নারীবিদ্বেষী আর কুরুচিপূর্ণ মন্তব্য করে বির্তকের জন্ম দিয়েই চলেছেন। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গত ফেব্রুয়ারিতে সমালোচনার মুখে পদত্যাগ করেন আয়োজনটির আয়োজক কমিটির প্রধান মোরি ইয়োশিরো। এবার এক অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে পদ হারালেন কমিটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিরোশি সাসাকি।

৩৩ বছর বয়সী জাপানি কৌতুক অভিনেত্রী নাওমি ওয়াতানাবের শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন হিরোশি সাসাকি।

জাপানের বিনোদন জগতে ভীষণ জনপ্রিয় ওয়াতানাবে। তিনি একজন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রীর প্রসঙ্গে একটি পরিকল্পনা গ্রুপের সঙ্গে অনলাইন চ্যাটে ওয়াতানাবের প্রতি বাজে মন্তব্য করেন সাসাকি।

সংবাদমাধ্যম জানিয়েছে, সাসাকি লিখেছিলেন, এই মোটা মেয়েটি শুকরের কান লাগিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।

এছাড়া অলিম্পিক কে অলিম্পিগ বলে লিখেছিলেন।

হিরোশি সাসাকি এমন সব মন্তব্যে চটে যায় জাপানের নাগরিকরা। তীব্র সমালোচনা শুরু হওয়ার আগেই পদ থেকে সরে দাঁড়ান সাসাকি।

পদত্যাগের পর এক বিবৃতিতে সাসাকি বলেছেন, আমার স্পর্শকাতর মন্তব্যটি তার (নাওমি) কাছে অপমানজনক লেগেছে। আমি অনুতপ্ত এবং মন থেকে তিনি এবং সকল জনগনের কাছে ক্ষমা চাইছি।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

অভিনেত্রীকে আপত্তিকর মন্তব্য করায় পদ হারালেন অলিম্পিক কর্মকর্তা

প্রকাশিত : ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১