পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ঝিনাইদহের মহেশপুরে ৫টি টিনের চিমনির ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আলাদত। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো,মহেশপুর পৌর এলাকায় র্যাডো ব্রিক্স,মনি ব্রিকস,গুড়দাহ বাজারে জেবিএম ব্রিক্স, শ্যামকুড়ে সীমান্ত ব্রিক্স,পদ্মপুকুরে রাফিজ ব্রিক্স।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেয়। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া এসব অবৈধ ইটভাটায় তৈরি কাঁচা ইট রোলার মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানেআরো ছিলেন-খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান,মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রমেশ পাল। তাদের সহযোগিতা করেন ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ সদস্যরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















