১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চকরিয়া পৌরসভা নির্বাচনে ৬৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে ১৯ মার্চ(শুক্রবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৩ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। ১ মেয়র ও ৩ জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। ১ জন কাউন্সিলর প্রার্থী ঋণখেলাপী ও ২ জন কাউন্সিলর ও ১ জন মেয়র প্রার্থী আয়কর প্রদান সনদ না দেয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, মেয়র পদে জাতীয় পার্টির মনোয়ার আলম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলাল উদ্দিন, ৬ নম্বর
ওয়ার্ডের জয়নাল আবেদীন ও ৮ নম্বর ওয়ার্ডের শিপ্লব কুমার সুশীল। শুক্রবার বিকাল ৪ টায় কাগজপত্র যাচাই-বাচাই শেষে এ ঘোষণা দেয়া হয়।
মনোনয়নপত্র বৈধ হওয়া মেয়র পদে ৩ প্রার্থী হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে সাবেক মেয়র আলমগীর চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক(বর্তমান কাউন্সিলর), এডভোকেট ফয়সাল সিদ্দিকী।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল চকরিয় পৌরসভার(প্রথম শ্রেণীর) নির্বাচন। এর আগে নির্বাচনে লড়তে অনিচ্ছুক প্রার্থীরা ২৪ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত
তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৫ মার্চ প্রতিক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা শুরু করবেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চকরিয়া পৌরসভা নির্বাচনে ৬৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪

প্রকাশিত : ০৮:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১