টাঙ্গাইলের সদর উপজেলা এবং বাসাইলে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে তিনটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ জনকে জরিমানা করা হয়েছে। (১৯ মার্চ) শুক্রবার বিকেলে বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর হোসেনের নেতৃত্বে ২টি পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অপরদিকে টাঙ্গাইল পৌর এলাকায় সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক ব্যবহার না করায় দুই উপজেলায় ২১ জনকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় বাসাইল ও সদর থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। এছাড়া তিন শতাধিক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন, দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। করোনা নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও সামাজিক দূরত্বের উপর গুরত্ব দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশনায় স্বাস্থ্যবিধির উপর গুরত্ব দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আইন অমান্য করায় টাঙ্গাইলে সাত জনকে ১৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন বলেন, “বর্তমানে প্রানঘাতী করোনার প্রকোপ হঠাৎ করেই বেড়ে চলেছে। এ সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতি অধিক মনোযোগি হতে হবে। আর তাই আমাদের ভ্রাম্যমান আদালতের এই কার্যক্রম পরবর্তীতেও চলমান থাকবে।
মাস্ক ব্যবহার না করার অপরাধে রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায় ’ ২১ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















