১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শেখ হাসিনার নেতৃতে আমরা শোষনমুক্ত বাংলাদেশ গড়তে চাই : আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম

শুক্রবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্বুল এন্ড কলেজ মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত তিন দিন ব্যাপি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এই বাংলাদেশে ধনীরা যে অবাধ ও বিশাল আকারে বেড়ে উঠেছে, আঙ্গুল ফুলে কলাগাছ হবে তা আমরা দেখতে চাই না । আমরা দেখতে চাই না, ওই বাংলাদেশ যে বাংলাদেশের নেতা এই শহরের এই জেলার সর্বোচ্চ অট্রালিকার মালিক হয়েছে । যারা এই ধরনের রাজনীতি করে তাদের আমি বলতে চাই, আসুন আমরা মানুষের কাছে যাই, মানুষের অন্তরের কথা শুনি, মানুষের বিবেক কি বলে, মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করি ।
বাহাউদ্দিন নাসিম বলেন , স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যা খুশি তাই করবো এই জন্য জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দেননি । জাতির পিতার স্বপ্নের স্বাধীনতা ছিল, সকলে মিলে মিশে আমরা বাংলাদেশকে গড়ে তুলবো ।

তিনি আরও বলেন, আমরা হলাম বিশ্ববাসির কাছে বেইমানের জাতি । এই কারনে বিশ্ববাসি, বিশ্ব নেতারা বলেছে যারা শেখ মুজিবের মত মহান নেতাকে হত্যা করতে পারে, তাদেরকে বিশ্বাস করা যায়না । বাঙ্গালীদের বিশ্বাস করা যায়না । তারা বলেছে যারা এই মহান নেতাকে হত্যা করতে পারে তারা অনেক কিছুই করতে পারে। আর যাইহোক তাদের সাথে চলা ফেরা করা যায়না, বন্ধুত্ব করা যায়না, তাদেরকে বিশ্বাস করা যায়না । ৭৫ এর খুনি যারা ছিল তারা পাকিস্তানের দোসর, যারা আইএসএর এজেন্ড, যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নাই, তারাই জাতির পিতাকে হত্যা করেছে । জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল­ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আঃ রাজ্জাক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে হারমোনিয়ামের যাদুকর নকুল কুমার বিশ্বাসসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

শেখ হাসিনার নেতৃতে আমরা শোষনমুক্ত বাংলাদেশ গড়তে চাই : আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম

প্রকাশিত : ১০:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১