ক্রিশ্চিয়ানো রোনালদো বা লিওনেল মেসিরা কয়েক বছর আগেও বিশ্ব শ্বাসন করেছে। কিন্তু এবার তাদের থেকে সেই মুকুটটা অন্যরা ছিনিয়ে নেয়ার পথে রয়েছে।
লেভানদস্কি, এমবাপ্পে, হালান্ড কিংবা নেইমাররা প্রতিদ্বন্দ্বীতা করছে বিশ্বের সেরার লড়াইয়ে। তবে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা রোদ্রিগোর মতে বিশ্বের সেরা খেলোয়াড় রিয়ালেরই আরেক তারকা করিম বেনজামা।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তিনি বলেন, “বেনজামা বিশ্বের সেরা খেলোয়াড়। সে অসাধারণ একজন প্লেয়ার। সে ভালো মৌসুম কাটাচ্ছে, গত মৌসুমেও ভালো পারফর্ম করেছিল। তার সঙ্গে খেলা সম্মানের। আমি সত্যিই তাকে পাস দিতে আনন্দ অনুভব করি। তার ফিনিসিং দুর্দান্ত।”

























