০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ও টঙ্গীতে পৃথক আগুনে ৪৪ টি ঘর পুড়ে গেছে

গাজীপুরে কালিয়াকৈর ও টঙ্গীতে পৃথক অগ্নিকাণ্ডে ৪৪টি ঘর পুড়ে গেছে। শনিবার সকালে রতনপুর এলাকায় ও টঙ্গীর আউচপাড়া এলাকায় সাড়ে ১১টায় পৃথক দুটি স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার রতনপুর এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের একটি কলোনীতে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

অপরদিকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, প্রথমে একটি বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টেলিভিশনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী বালতি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২০টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

গাজীপুরের কালিয়াকৈরে ও টঙ্গীতে পৃথক আগুনে ৪৪ টি ঘর পুড়ে গেছে

প্রকাশিত : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১