০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চকরিয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানায় ৬১ জনকে জরিমানা

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকতা পাওয়ার শংকায় মানুষ। এই শংকা-আতংক থেকে মানুষকে রক্ষায় আবারো মাঠে নেমেছে প্রশাসন। চকরিয়া উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি রক্ষায় সচেতনতা মূলক প্রচারণার সাথে বিতরণ করছে মাস্ক।
একই সাথে তৌফিক থাকা সত্বেও ইচ্ছাকৃতভাবে মাস্ক না পরাসহ কোন ধরণের স্বাস্থ্যবিধি না মানায় ৬১ জন ব্যবসায়ী ও পথচারীকে অর্থ দিয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই দন্ডাদেশ দেয়া হয়। রবিবার ২১ মার্চ সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চকরিয়া পৌরসভার বিভিন্ন বিপনি কেন্দ্রে অভিযানকালে দন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৬০৫০ টাকা জরিমানা আদায় করা হয় বলে নিশ্চিত করেছেন অভিযানকালে সাথে থাকা উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বিজনেস বাংলাদেশকে বলেন, করোনার দ্বিতীয় ঢেউর আশংকা দেখা দেয়ায় সংক্রমণ রোধকল্পে স্বাস্থ্যবিধির সচেতনতায় অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
গত শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়ায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি না মানায় ৬১ জনকে জরিমানা

প্রকাশিত : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১