০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মোবাইল সেবায় বিঘ্নিত হতে পারে আজ

তরঙ্গ বিন্যাসের কারণে আজ বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

আজ বুধবার দুপুরে এ সতর্কতা জারি করেছে বিটিআরসি। এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত নিলামের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। টেলিটক নতুন কোনো তরঙ্গ বরাদ্দ নেয়নি। তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের তরঙ্গ পরিবর্তন করতে হবে। অপারেটরগুলো ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

মোবাইল সেবায় বিঘ্নিত হতে পারে আজ

প্রকাশিত : ০৫:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১