০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ফিলিস্তিনে হামলা: ওআইসি সদস্যদের দৃঢ় পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষিতে এ সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া ওআইসি সদস্যদেরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

আজ রবিবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।

তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এ ঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে ওআইসি গ্রুপের বিবৃতিকে সমর্থন জানানো হয়। একইসঙ্গে নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিসংঘের বিশেষ জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় বাংলাদেশ। বৈঠকে ড. মোমেন ওআইসি সদস্য রাষ্ট্রকে মানবতার জন্য দৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আল-কুদস আল শরীফে নিরীহ বেসামরিক লোকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর সন্ত্রাসী প্রকৃতির আক্রমণের পরিপ্রেক্ষিতে ওআইসি এ জরুরি বৈঠক ডাকে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফিলিস্তিনে হামলা: ওআইসি সদস্যদের দৃঢ় পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৯:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১