১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভুলবশত গুলি ছুটে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি ছুটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২’র (এসপিবিএন) কনস্টেবল আব্দুর রহিম আহত হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলি তার বুকের ডানপাশে লাগে।

জানা গেছে, ডিউটি পরিবর্তনের সময় নিয়মমাফিক অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে রহিমউদ্দিনের বুকের ডানপাশে লাগে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রহিমউদ্দিনকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে। তার অস্ত্রোপচার করা হতে পারে। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভুলবশত গুলি ছুটে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

প্রকাশিত : ১২:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮