১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশকে ১০ লক্ষাধিক ডোজ দিচ্ছে কোভ্যাক্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচু)-র কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ১০ লাখ ৮০০ ডোজ পেতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ১০ লাখ ৮০০ ডোজ শিগগিরই হাতে পাবে বাংলাদেশ।

এদিকে চীনের উপহারের করোনাভাইরাসের টিকার আরো ছয় লাখ ডোজ বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে ওই স্ট্যাটাসে হুয়ালং ইয়ান আরো জানান, আগামি ১৩ জুন চীনা টিকার ছয় লাখ ডোজ বাংলাদেশে পৌঁছাবে।

আগামি রবিবার দ্বিতীয় দফা চীনা উপহারের টিকা বুঝে পাবে বাংলাদেশ। চীনের প্রথম দফা উপহারের মতো এটাও সিনোফার্ম-র ভ্যাকসিন।

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম টিকা ক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম-এর তৈরি টিকা কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

বাংলাদেশকে ১০ লক্ষাধিক ডোজ দিচ্ছে কোভ্যাক্স

প্রকাশিত : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১