১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

চা দোকানে ঢুকলো পিকাপ, প্রাণ গেলো বৃদ্ধার, আহত – ৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নে বুধবার সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ড্রাইভিং শিখতে গিয়ে চিতলীয়া আমতলা বাজারে একটি খালি মহেন্দ্র পিকাপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে
তাজই মিয়ার চায়ের দোকানের ভেতর প্রবেশ করে। এসময় দোকানে চা খাওয়ারত অবস্থায় গাড়ি চাপায় ১ বৃদ্ধা নিহতসহ ৯ জন লোক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিতলীয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহেদ মিয়া (৪৮) বুধবার সন্ধ্যায় তার ক্রয়কৃত মহেন্দ্র পিকাপ গাড়ি যার নং মৌলভীবাজার মেট্রো (ঘ-১১-৫৩২৬) চালানো শিখতে চিৎলীয়া আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তাজই মিয়ার চা হোটেলে সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি তাজই মিয়ার হোটেলের বারান্দা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এতে হোটেলে বসে থাকা জায়ফর মিয়া (৭৫) সামছু মিয়া (৩৮) জুম্মান মিয়া (১৮) আলাল মিয়া (৩৫) শাহজান মিয়া (৪৫) ও চা দোকানী তাজই মিয়া (৪৮) অজ্ঞাত তিন জনসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ জানান, বৃদ্ধা জায়ফর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জায়ফর মিয়াকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মহেন্দ্র পিকাপ পুলিশ আটক করেছে তবে গাড়ির চালক পলাতক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

চা দোকানে ঢুকলো পিকাপ, প্রাণ গেলো বৃদ্ধার, আহত – ৯

প্রকাশিত : ০৯:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১