কুড়িগ্রাম জেলা শহরের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গত ৩১ জানুয়ারি’২০২৬ইং শনিবার কুড়িগ্রাম জেলা শহরের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
দুর্গাপুর দারুসসালাম ময়নার বাজারে সকাল ১১ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, প্রধান বক্তা হিসেবে কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখা অফিসের সভাপতি মিনহাজুল ইসলাম মিলন এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী। এসময় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন শাখার নির্বাহী সভাপতি আব্দুর রহমান, উমর মজিদ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ, প্রাক্তন শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবেদ আলী।
বাংলাদেশ মানবাধিকার কমিশন দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মান্নান। মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ ও কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলন সহ বিভিন্ন গুনিজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ডিএস


















