০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

চকরিয়ায় ঘরের উপর পাহাড় ধসে ঘুমন্ত নারীর মৃত্যু

কক্সবাজারে চকরিয়ায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে রাবেয়া খাতুন (৫০)
নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার
হারবাং মইস্যার ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন পেকুয়া
উপজেলার রাজাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশির ঘোনা এলাকার ফিরোজ আহমদের
স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, হারবাংয়ের মইস্যাঘোনা এলাকায় গত কয়েক বছর ধরে
পাহাড়ের পাদদেশে ঘর বেঁধে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন ফিরোজ আহমদের
পরিবার। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়।
এতে বৃহস্পতিবার ভোরের দিকে পাহাড়ের মাটি ধসে ফিরোজ আহমেদের বসত ঘরের উপর
পড়লে মাটি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী রাবেয়া খাতুন মারা যায়।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, মইস্যাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক নারী
নিহত হয়েছে। ঘটনাটি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ওই নারীর লাশ
পরিবারের সদস্যরা তাদের নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় নিয়ে গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

কিংবদন্তি ফুটবলার রণজিৎ দাস আর নেই

চকরিয়ায় ঘরের উপর পাহাড় ধসে ঘুমন্ত নারীর মৃত্যু

প্রকাশিত : ০৬:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১