০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আজও হারলো সাথে সিরিজটিও হারাল বাংলাদেশ

ব্যর্থতার চক্রে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৮ উইকেটের বড় ব্যবধানে টাইগারদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান।

সিরিজ শুরুর আগে অধিনায়ক রিয়াদ বলেছিলেন, এই সিরিজ দিয়ে সমর্থকদের বিশ্বাস ফেরাতে চায় তার দল। নিশ্চিত করেই বলা যায়, সে কথাও রাখতে পারলেন না অধিনায়ক। প্রথম ম্যাচে স্কোরবোর্ডে ১২৭ রান তুলেও ৪ উইকেটে হার। আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে আরও ব্যর্থ টাইগারদের ব্যাটিং লাইনআপ। পুঁজি মাত্র ১০৮ রানের। যা অনুমেয় সেটিই হলো শেষপর্যন্ত। পরাজয় ৮ উইকেটে। এতে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়টিও নিশ্চিত করে রাখল সফরকারীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজও হারলো সাথে সিরিজটিও হারাল বাংলাদেশ

প্রকাশিত : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১