০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নারী বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ

টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। এবার সেই স্বপ্নের নাগাল পাওয়ার অভিযান জয় দিয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা।

আজ জিম্বাবুয়ের হারারেতে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে শুভ সূচনা করে নিগার সুলতানারা।

এদিন পাকিস্তান দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের টার্গেটে ছুঁড়ে দেয় বাংলাদেশকে। জবাবে নিগার সুলতানারা ৩ উইকেট ও দুই বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নারী বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১