১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

তাইজুলের ঘূর্ণিতে ২৮৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৪৫ রান। তবে তৃতীয় দিনে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। তাইজুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে গেছে ২৮৬ রানে।

প্রথম ইনিংসে ৩৩০ রান করা বাংলাদেশ পেয়েছে ৪৪ রানের লিড। পাক ওপেনার আবিদ আলী সর্বোচ্চ ১৩৩ রানের ইনিংস খেলেছেন। অপর ওপেনার আব্দুল্লাহ শফিক ৫২ রান করেছেন। দলপতি বাবর আজমের ব্যাট থেকে এসেছে মাত্র ১০ রান।

আজহার আলী, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ানরা সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলারদের বিপক্ষে। শেষদিকে টেল-এন্ডারদের নিয়ে লড়াই করেছেন ফাহিম আশরাফ। ৩৮ রান করেন তিনি। এগারো নম্বরে নামা শাহিন শাহ আফ্রিদি ৩২ বলে খেলে ১৩ রানে অপরাজিত থাকেন।

৪৪ দশমিক ৪ ওভার বোলিং করে ১১৬ রান দিয়ে পাকিস্তানের সাত ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুলের ইসলাম। পেসার এবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট। ৪৪ রানে এগিয়ে থেকে কিছুক্ষণ পরই ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

ট্যাগ :
জনপ্রিয়

সাড়ে ৬শ’ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি হিন্দুত্ববাদী সংগঠনের

তাইজুলের ঘূর্ণিতে ২৮৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান

প্রকাশিত : ০৩:৫০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১