০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ক্ষতিপূরণের অর্থ পেয়েছে ইউএস বাংলা

নেপালের কাঠমাণ্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ক্ষতিপূরণ হিসেবে ৩৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা বিমা দাবির অর্থ ইউএস বাংলা এয়ারলাইন্সকে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সাধারণ বিমা করপোরেশন।

এর আগে সাধারণ বিমা করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান গণমাধ্যমকে জানিয়েছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্স এই দুর্ঘটনার ক্ষতিপূরণ বাবদ পাবে ৫৮ কোটি ১০ লাখ টাকা।

তবে নিহতদের পরিবার এবং আহতরা কী পরিমাণ ক্ষতিপূরণ পাবেন, তা এখনও নির্ধারিত হয়নি। তাদের বয়স, আর্থিক ও সামাজিক মর্যাদার ভিত্তিতে এ ক্ষতিপূরণ নির্ধারিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১২ মার্চ দুপুরে ৭১ জন যাত্রীবাহী ইউএস বাংলা এয়ারলাইন্স-এর ২১১ নম্বর ফ্লাইটটি নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনায় বিমানটির পাইলট আবিদ সুলতান এবং কো পাইলট পৃথুলা রশীদসহ নিহত হন ৪৯ জন, যাদেরমধ্যে ৪৭ জন ছিলেন বাংলাদেশি।

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ক্ষতিপূরণের অর্থ পেয়েছে ইউএস বাংলা

প্রকাশিত : ০৪:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮