০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চার দলীয় জোট শুধুমাত্র ক্ষমতায় যেতে ধর্মকে ব্যবহার করে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই ধর্মকে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ সোমবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও সূধীজনদের সাথে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, চারদলীয় জোট ইসলামের আইন আর সৎ লোকের শাসনের কথা বলে। কিন্তু আইন পাশ করার মত সংসদে তাদের ক্ষমতা থাকার পরও ইসলামের একটি আইনও তারা পাশ করে নাই। চারদলীয় জোট ধর্মের নাম নিয়ে ক্ষমতায় যায়। কিন্তু ধর্মের কোন কাজই করে না ওরা মোনাফেক বলে মন্তব্য করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধিসহ তাদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধারা যাতে দেশের সকল হাসপাতালে চিকিৎসা সেবা পায় এজন্য সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু অন্যান্য মধ্য বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহাজার, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম. বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, মুক্তিযোদ্ধা নিজামুল হক নান্না, উপজেলা আ.লীগ সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ। মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে ভান্ডারিয়ার বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চার দলীয় জোট শুধুমাত্র ক্ষমতায় যেতে ধর্মকে ব্যবহার করে: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

প্রকাশিত : ০৪:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১