০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্টের একটি বাসার পাঁচতলা থেকে মো. মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য অনার্সে ভর্তি হয়েছিলেন।

হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মঙ্গলবার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি তিনি (মেহেবুল্লাহ) পাঁচতলার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠাই।’

জানা যায়, মেহেবুল্লাহ গ্রামের বাড়ি থেকে এক সপ্তাহ আগে ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হন। কী কারণে তিনি ফাঁস দিয়েছেন বিষয়টি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি পটুয়াখালী জেলার দশমিনা থানার মো. মেজবাহ উদ্দিনের ছেলে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শ্রমিকদের আন্দোলনে পতিত শক্তির দোসররা ঢুকে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১