০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএলের প্রাইজমানি ১ কোটি টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে ৬টি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে জানানো হয়েছে চ্যাম্পিয়ন আর রানার্সআপ দলের প্রাইজমানি। নির্ধারণ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা আর ভেন্যু। তবে ড্রাফটের তারিখ এখনো নির্ধারিত হয়নি। সঙ্গে উদ্বোধী অনুষ্ঠান নিয়েও আছে শঙ্কা।

আজ বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, ‘প্লেয়ার্স ড্রাফটের জন্য দুটি তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি। ড্রাফটের বাইরে একজন স্থানীয় খেলোয়াড় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।’

বিপিএলে অষ্টম আসরে পারিশ্রমিক বাড়ছে ক্রিকেটারদের। আইকন ক্রিকেটার রাখা হচ্ছে না। ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সম্মানী ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত।

মল্লিক বলেন, ‘লোকাল প্লেয়ারদের জন্য ৭০, ৩৫, ২৫, ১৮ ও ১২ লাখ এরকম করে আছে। বিদেশিরা ৭০ হাজার ডলার থেকে শুরু। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার এমনই।’

বিপিএল জানুয়ারি মাসের ২০ তারিখ শুরু করে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শেষ করার ভাবনা বোর্ডের। ভেন্যু হিসেবে ঢাকার পাশাপাশি থাকছে চট্টগ্রাম ও সিলেট। তবে উদ্বোধনী নিয়ে আছে শঙ্কা।

মল্লিকের ব্যাখ্যা, ‘আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বিপিএলের প্রাইজমানি ১ কোটি টাকা

প্রকাশিত : ০৫:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১