০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিলেন নৌপ্রতিমন্ত্রী

এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন নৌ পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি আহতদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন। ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৫ জন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। প্রতি মন্ত্রী খবর পেয়ে ওই দিন সকালে ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠির উদ্দেশে রওনা দেন। যাবার সময় বরিশালে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠি হাসপাতালে দগ্ধদের দেখতে যান। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকালে তিনি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ লঞ্চটি পরিদর্শন করেন। ওই দিন রাতে ঢাকায় ফিরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

লঞ্চে অগ্নিদগ্ধদের খোঁজ নিলেন নৌপ্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২