০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনার আরেক নতুন ধরন শনাক্ত

ডেল্টা ও ওমিক্রনের দাপটে ইতিমধ্যে কুপোকাত বিশ্ব। এরই মধ্যে ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের আরেকটি নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ। নতুন শনাক্ত হওয়া এ ভ্যারিয়েন্টটির বৈজ্ঞানিক নাম বি.১,৬৪০.২।

ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির নামানুসারে এটির নামকরণ হয়েছে। জানা গেছে, ফ্রান্সে এ পর্যন্ত ১২ জন আইএইচইউ এ আক্রান্ত হয়েছেন।

আজ মঙ্গলবার ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরের মাঝামাঝি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি সর্বপ্রথম এ ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। দেহে করোনার উপসর্গ আছে কিনা জানতে স্থানীয় একটি ল্যাবে আরটিপিসিআর টেস্ট করিয়েছিলেন ওই ব্যক্তি। টেস্টের জন্য যে নমুনা তিনি দিয়েছিলেন, সেখানেই ধরা পড়ে নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি।

পরে আরও বিস্তারিত অনুসন্ধান ও গবেষণায় করোনাভাইরাসের নতুন এই ধরনটি সম্পর্কে নিশ্চিত হয় আইএইচইউ মেডিটেরানি। এ বিষয়ক গবেষণা প্রতিবেদনে সংস্থটির বিজ্ঞানীরা জানান, মূল করোনাভাইরাসের ৪৬ বার মিউটেশনের পর উদ্ভব হয়েছে নতুন এ ভ্যারিয়েন্টের।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

করোনার আরেক নতুন ধরন শনাক্ত

প্রকাশিত : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২