০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

দুর্দান্ত শুরু আফগানদের

লড়াইয়ের পুঁজিটা বড় নয়, ২০০ ও পেরোয়নি সংগ্রহটা। এমন পুঁজি নিয়ে জিততে হলে শুরুতেই উইকেট দরকার ছিল বাংলাদেশের। তবে আফগানরা সে সুযোগই দেয়নি বাংলাদেশকে। ভাগ্যও বিড়ম্বনায় ফেলেছে বেশ। তাতে পাওয়ারপ্লে শেষে লক্ষ্য তাড়ায় নিখুঁত এক ভিত পেয়ে গেছে আফগানরা। বাংলাদেশের খাতায় থাকল কেবলই হতাশা।

শুরুর পাঁচ ওভারে তাও রান আটকে রাখা সম্ভব হয়েছিল। তবে এরপরই যেন স্বরূপে দেখা দিলেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। ৪৯ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরেছেন রিয়াজ হাসান। গুরবাজের সঙ্গে তিনি গড়েছিলেন ৭৯ রানের জুটি।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৯২ রানে। ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ভালো শুরুই এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। ধীরে ধীরে হাত খোলেন লিটন। অন্যপ্রান্তে তামিম মোটেও সাবলীল ছিলেন না। ধুঁকে ধুঁকে ২৫ বলে ১১ রান করে সেই ফজলহক ফারুকীর একটি ইয়র্কারে বোল্ড হয়ে যান। সিরিজের তিন ম্যাচেই তামিমকে আউট করলেন ফারুকী। ৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

দুর্দান্ত শুরু আফগানদের

প্রকাশিত : ০৪:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২