১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সাকিব ভালো বন্ধু: ইউসুফ পাঠান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও ইউসুফ পাঠান। এবছর কেকেআর তাদের ছেড়ে দিলেও কাকতালীয়ভাবে দু’জনই আবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন। আগামী ৯ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে ভারতের এনডিটিভিকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ইউসুফ পাঠান। সেখানে সাকিবকে নিয়েও কথা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা এই ভারতীয় অলরাউন্ডার।

সাকিবকে নিয়ে এনডিটিভির প্রশ্ন ছিল এরকম- আরেকজন অলরাউন্ডার হিসেবে সাকিবের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখছেন কিনা? জবাবে ইউসুফ পাঠান বলেন, ‘সাকিব ভালো বন্ধু এবং গ্রেট অলরাউন্ডার। আমরা কেকেআর টিমেও একসঙ্গে খেলেছি। তাকে আমি প্রতিযোগিতার চেয়ে একজন সঙ্গী হিসেবে মনে করি। আমরা দু’জনেই দলের সাফল্যের জন্য অবদান রাখতে মুখিয়ে আছি।’

তবে হায়দরাবাদে শুধু সাকিব-পাঠান নন, দলে অলরাউন্ডার তালিকায় আরও আছেন কার্লোস ব্রাথওয়েট, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, দিপক হুদা, বিপুল শর্মা।

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

সাকিব ভালো বন্ধু: ইউসুফ পাঠান

প্রকাশিত : ১০:২০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮