০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মোস্তাফিজের বোলিং বোঝা কঠিন: রোহিত শর্মা

আইপিএলে কখনও এক দলে খেলেননি, তবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান সম্পর্কে ভালোই জানা আছে রোহিত শর্মার। ভারতীয় এই ব্যাটসম্যানকে যে জাতীয় দলের খেলায় ৯ বারের মুখোমুখিতে ৫ বারই আউট করেছেন কাটার মাস্টার। এবার সেই দুর্বোধ্য বোলারের সঙ্গে একই দলে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এর আগেই জাত চিনিয়েছেন মোস্তাফিজুর রহমান। এবার তিনি দল বদলে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সে। আইপিএলে নতুন না হলেও মুম্বাইয়ের ঘর নিশ্চয়ই বেশ নতুনই মনে হচ্ছে মোস্তাফিজের। তবে তার যাই মনে হোক, এমন একজন বোলারকে দলের লাইনআপে পাওয়াটাকে বড় ব্যাপার মনে করছেন রোহিত।

মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ওয়েবসাইটে মোস্তাফিজকে রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় ওপেনার। তার দুর্বোধ্য বোলিং নিয়ে মুম্বাই দলপতি বলেন, ‘আমরা নিকট অতীতে মোস্তাফিজের বলে দুর্দান্ত বৈচিত্র্য দেখেছি। সে এমন একজন, যে কখনও কখনও বেশ অননুমেয়। দল হিসেবে এটাই তো আমাদের চাই। মোস্তাফিজ (আমাদের বোলিং তালিকায়) অননুমেয় বৈশিষ্ট্যটা যোগ করেছে। আমি তার সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আইআইইউসি’র ছাত্রী নিহত, মহাসড়ক-রেলপথ অবরোধ

মোস্তাফিজের বোলিং বোঝা কঠিন: রোহিত শর্মা

প্রকাশিত : ১১:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮