০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারক: যা বললেন ফারুকী

অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আয়োজক কৃর্তপক্ষ তাঁর সম্মতি আদায় করে নিয়েছে। আগামী ৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলতে থাকা এই উৎসবে বিচারকদের নেতৃত্ব দেবেন অভিনেতা ও নির্মাতা ডেভিড ওয়েনহ্যাম। এমন উৎসবে বিচারক হওয়াটা একটা সুন্দর অভিজ্ঞতা বলে জানান ফারুকী।
আজ মঙ্গলবার উৎসবের বিচারকদের তালিকা প্রকাশ করেছে সিডনি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। এ বছর বিচারকের ভূমিকায় আরও থাকছেন লেখক ও নির্মাতা জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার জয়ী লেখক-নির্মাতা-প্রযোজক সেমিহ কাপ্লানোগলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়ান ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক ইউকা সাকানো (জাপান)।
এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলোর একটি সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে প্রতিযোগিতা বিভাগে এক ডজন ছবি ছাড়া অন্যান্য বিভাগে ৬৪টি দেশ থেকেও থাকছে ২০০টির মতো সিনেমা। তার মধ্যে ফারুকীর আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ও প্রদর্শিত হবে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সিডনি চলচ্চিত্র উৎসবে এটা আমার প্রথম জুরি ডিউটি। যেকোনো প্রথম সারির উৎসবে বিচারক হওয়ার একটা ভালো দিক হচ্ছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে অপ্রিয় ছবি বসে বসে গিলতে হয় না! হা হা হা।’

এমন উৎসবে বিচারক হওয়ার মধ্য দিয়ে দারুণ কিছু অভিজ্ঞতা হয় একজন বিচারকের। বিশ্বের নানান ভাষার নানা ধরনের ছবি দেখা হয়। ফারুকীর কথায়ও তেমনটাই উঠে এসেছে। তিনি বলেন, ‘সিডনির প্রতিযোগিতা বিভাগ খুবই শক্তিশালী ছবিতে ঠাসা থাকে। যেমন এবারের প্রতিযোগিতায় এ বছর কান উৎসবের আলোচিত বেশ কয়েকটি ছবি আছে। আছে বার্লিনে গোল্ডেন বিয়ার জেতা ছবি। আছে সানড্যান্স জেতা ছবি। ফলে সাম্প্রতিক সময়ের সিনেমার গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বেছে সেরা ছবি বের করাটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ফারুকী জানান, প্রতিযোগিতা বিভাগের বিচারকদের একজন হিসেবে উৎসবে তিনি যোগ দেবেন, সেই সঙ্গে তাঁর ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি দেখানো হবে। এ উপলক্ষে মেলবোর্ন থেকে আসবেন ‘নো ল্যান্ডস ম্যান’–এর অভিনেত্রী মেগান মিশেল। উৎসবে আগত অতিথিরা ১৬ ও ১৯ জুন দেখতে পাবেন ‘নো ল্যান্ডস ম্যান’। ১৬ জুন স্থানীয় সময় রাত সোয়া আটটায় জর্জ স্ট্রিটের ৩ নম্বর সিনেমা হলে এবং ১৯ জুন রাত আটটায় প্যালেস সেন্ট্রাল সিনেমা হলে অগ্রিম টিকেট কেটে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

এর আগে গত ফেব্রুয়ারিতে ২৮তম ভেসুল চলচ্চিত্র উৎসবে দেখানো হয় মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুধু তা–ই নয়, উৎসবে দর্শকের পছন্দে সেরা ছবিও নির্বাচিত হয় এটি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

সিডনি চলচ্চিত্র উৎসবে বিচারক: যা বললেন ফারুকী

প্রকাশিত : ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২