০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল!

শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল মারা গেছেন।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণমাধ্যমের কাছে তার এই মৃত্যুর বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি কিডনি রোগে অনেকদিন থেকেই ভুগছিলেন।
এ দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩ ঘটিকায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পোস্টে আরও বলা হয়, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তোপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীবৃন্দকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।
ডিএস./
ট্যাগ :

ন্যায্য মজুরি, ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও মর্যাদার দাবিতে রেলপথে অবস্থান কর্মসূচি

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল!

প্রকাশিত : ০২:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬