০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

‘আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বাড়বে’

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘আন্তর্জাতিক ভাবে আমরা চামড়া রপ্তানির সনদ পাইনি বিভিন্ন পরিবেশগত কারণে। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলেই চামড়া রপ্তানিকারকরা পশুর চামড়া বিদেশে বিক্রি করতে পারবেন। সে সময় পশুর চামড়ার দাম অনেক বেড়ে যাবে।’

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়ার আড়ত পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তপন কান্তি বলেন, ‘এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়ার দাম বেশি নির্ধারন করেছে। যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তারা মূলত চামড়া সংরক্ষণে লবন ব্যবহার করেননি বলেই দাম পাননি।’

তপন কান্তি পরে নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান।

এসময় শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী, চেম্বার নেতরা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

‘আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বাড়বে’

প্রকাশিত : ০৩:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২