০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বাংলাদেশে নারীর অগ্রযাত্রা এখন দৃশ্যমান: স্পিকার

বহুমুখী পদক্ষেপের কারণে দেশে নারীর অগ্রযাত্রা এখন দৃশ্যমান উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন এবং নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

সাক্ষাতকালে তারা সরকারের করোনা পরিস্থিতি মোকাবিলা, করোনা পরবর্তী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, ইউএনডিপি, ইউএনএফপিএ’র সাথে সমন্বয়ের মাধ্যমে জাতীয় সংসদ তৃণমূল পর্যন্ত নারী ও শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করছে।সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকায় এক্ষেত্রে বিভিন্নভাবে ভূমিকা রেখে চলেছেন। প্রত্যন্ত অঞ্চলে সভা আয়োজনের মাধ্যমে নারী ও শিশুবান্ধব অনেক পরামর্শ পাওয়া গেছে, যা আইন-নীতি প্রণয়নে ভূমিকা রাখছে। সরকার ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো জেন্ডার বাজেট চালু করে, যা ২০২২-২৩ অর্থবছরেও অব্যাহত রয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে করোনাকালে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা সুরক্ষিত হয়েছে। তার সুদক্ষ নেতৃত্বে কভিড পরবর্তী সময়ে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে সরকার ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে। গাছের চারা রোপণ, সামাজিক বনায়ন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় নারী ও যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে জিন লুইস বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে বর্তমান সরকার যথাযথ ভূমিকা পালন করেছে যা অতুলনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গম এলাকাগুলোতেও ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

সাক্ষাতকালে ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

বাংলাদেশে নারীর অগ্রযাত্রা এখন দৃশ্যমান: স্পিকার

প্রকাশিত : ১১:৩৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২