০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় ইতোমধ্যেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে এবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের।

এই ম্যাচে শুরুতেই ভাগ্য সঙ্গ দিয়েছে বাংলাদেশকে। টসে জিতেছেন অধিনায়ক তামিম ইকবাল। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বেশ কিছু সময় চলে গিয়েছিল বৃষ্টির কবলে। ম্যাচ হয়েছিল ৪১ ওভারের। সেই ম্যাচে উইন্ডিজকে ১৪৯ রানে বেঁধে রাখে বাংলাদেশ। এরপর ঠান্ডা মাথায় সেই লক্ষ্য তাড়া করে ৬ উইকেট হাতে রেখে।

গত বুধবার দ্বিতীয় ওয়ানডের দিনও শুরুতে বৃষ্টি ছিল কিছুটা। সে কারণে কিছুক্ষণের জন্য সেন্টার উইকেটও ঢাকা ছিল। তবে ম্যাচ শুরুর আগেই থেমে যায় বৃষ্টি। এরপর উইন্ডিজকে ১০৮ রানে অলআউট করে দিয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে তামিম ইকবালের দল। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ।

এর আগে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। টেস্টে হোয়াইটওয়াশের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে ২-০ ব্যবধানে। একটি টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে।

ওয়ানডে সিরিজে অবশ্য বদলে গেছে বাংলাদেশের চেহারা। ক্রিকেটের দীর্ঘ আর ক্ষুদ্রতম ফরম্যাটের জীর্ণশীর্ণ পারফর্ম্যান্সকে পেছনে ফেলে প্রথম দুই ওয়ানডেতে তুলে নিয়েছে দাপুটে জয়। তাতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

প্রকাশিত : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২