০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বিদায়বেলায় লেভানদোস্কির আবেগঘন বার্তা

আট বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনায় নতুন জীবন শুরু করতে যাচ্ছেন পোলিশ তারকা রবার্ত লেভানদোস্কি। বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষটা সুখকর না হলেও দলটির প্রতি ভালোবাসার কমতি ছিল না ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। তাই তো বিদায়বেলায় ক্লাবটির সঙ্গে জড়িত সবাইকে উদ্দেশ করে আবেগঘন বার্তা দিয়েছেন লেভানদোস্কি।

রবার্ত লেভানদোস্কিকে নিয়ে বার্সেলোনা ও বায়ার্ন মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছে।

২০১৪ সালে জার্মান ক্লাবটিতে যোগ দিয়ে সেখানে পার করেছেন আট বছর। মাঠের উজ্জ্বল পারফরম্যান্স দিয়ে হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। টানা সাত মৌসুমে করেন ৪০-এর অধিক গোল। আট মৌসুমে জার্মান বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেছেন তিনি। ক্লাবটির হয়ে আটটি বুন্দেসলিগা, তিনটি জার্মান কাপ, চারটি জার্মান সুপার কাপ এবং একটি করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।

যেখানে কাটিয়েছেন আট বছর সেই দলের সতীর্থ, কোচিং স্টাফ, কর্মচারী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন লেভানদোস্কি। তিনি বলেছেন, ‘আমি আমার সব সতীর্থ, ক্লাবের সব কর্মচারী এবং বায়ার্নের ম্যানেজমেন্টসহ যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার জন্যই আমরা অনেক শিরোপা জিততে পেরেছি। সবার ওপরে আমি সমর্থকদের কৃতজ্ঞতা জানাই―আপনারাই এই ক্লাব তৈরি করেছেন। আমরা খেলোয়াড়রা এখানে কেবল একটা মুহূর্তের জন্য থাকি। আমার জন্য সেই মুহূর্তটা অসাধারণ আটটি বছর এবং এই স্মৃতি সারাটা জীবন আমার মনে থাকবে। আমরা সবাই মিলে যা কিছু অর্জন করেছি, সে জন্য আমি গর্বিত। আমি আবারও এই ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, তারাই বায়ার্নকে বিশেষ একটি ক্লাব করে তুলেছে। ‘

লিওনেল মেসি দল ছাড়ার পর থেকেই একজন গোল স্কোরারের অভাবে ভুগছে বার্সেলোনা। তাই আসছে মৌসুমের জন্য লেভানদোস্কিকে দলে ভেড়াতে উঠেপড়ে লাগে স্প্যানিশ ক্লাবটি। অবশেষে প্রায় পাঁচ কোটি ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়াল বার্সা।

২০২৩ পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি থাকলেও গত ৩০ মে এক বিবৃতিতে লেভানদোস্কি বলেছিলেন, ‘বায়ার্নে আমার অধ্যায় শেষ। কিছুদিন ধরে যা চলছে, তাতে আর ক্লাবে থাকার কোনো সম্ভাবনা দেখেন না। ‘ এর প্রেক্ষিতে বায়ার্নের পক্ষ থেকে ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার এর কড়া জবাব দিয়ে তাকে রেখে দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ধরে রাখতে পারল না বায়ার্ন মিউনিখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিদায়বেলায় লেভানদোস্কির আবেগঘন বার্তা

প্রকাশিত : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২