০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চার বছরে ৩৪ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলবে টাইগাররা

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) ২০২৩-২০২৭ সালের মধ্যে দুই চক্রে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১টি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এই চার বছরে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে টাইগার দল।

আগামী চার বছরে ইংল্যান্ড খেলবে সর্বাধিক ৪২ টেস্ট। এছাড়া অস্ট্রেলিয়া ৪১টি ও ভারত ৩৮টি টেস্ট খেলবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে টাইগাররা এসময়ের মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরে যাবে।

পরে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে খেলবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে অ্যাওয়ে সিরিজে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চার বছরে ৩৪ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলবে টাইগাররা

প্রকাশিত : ০৬:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২